New Update
/anm-bengali/media/post_banners/w1ewSrLi8QMSi5oNVh3N.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একেবারে শেষের দিকে কাতার বিশ্বকাপ ২০২২। বিশ্বকাপ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যে ফাইনালে কোয়ালিফাই করেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। কে জিতবে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ববাসী।
এরই মাঝে টিভিতে ফিফা দেখার জন্য আস্ত বাড়ি কিনে ফেললেন ভক্তরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে কোচিতে। ১৭ জন ফুটবলপ্রেমী ৩২ লক্ষ টাকায় একটি বাড়ি কিনেছেন, যাতে তারা একসঙ্গে তাদের টেলিভিশন সেটে ফিফার সরাসরি সম্প্রচার দেখতে পারেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us