নেপালে এই জেলার বেশ কিছু শ্রমিক! বন্ধ যোগাযোগ

শ্রমিকদের কি হবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-11 at 5.07.09 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কর্মসূত্রে নেপালে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের একাধিক পরিবারের সদস্যরা। তার মধ্যে নেপালে কর্মরত দাসপুরের মানুষের সংখ্যাটা বেশি। দাসপুরের গোপালপুর, কোটালপুর, গোপীনাথপুর সহ বেশ কয়কটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সোনার কাজে রয়েছেন নেপালে। 

তেমনই দাসপুরের গোপীনাথপুর এলাকার বেশ কয়েকটি পরিবারের সদস্যরা জানান যে বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিন্তিত নেপালে কর্মসূত্রে থাকা ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন। তারা নেপাল থেকে সরাসরি পরিবারের লোকজনকে অনলাইন কল ও ভিডিও কলের মাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছেন। কেউ কেউ বলছেন যে এখন যোগাযোগ করা যাচ্ছে না আর তার ফলে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকজনের। বাঙালির সব থেকে বড় উৎসবে বাড়ি আসার কথা তাদের। কিন্তু এই পরিস্থিতিতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়েও সংশয় রয়েছে। দাসপুর থেকে সরাসরি নেপালে যাওয়ার বেশ কিছু বাস চললেও এই পরিস্থিতির জন্য বন্ধ পরিবহন পরিষেবা। এই অবস্থায় কিভাবে বাড়ি ফিরবেন, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাই নিয়ে দুঃশ্চিন্তায় সকলেই।

WhatsApp Image 2025-09-11 at 5.07.18 PM