ভিআইপি রোডে ফের গাড়িতে আগুন! কোনোক্রমে বাঁচলেন যাত্রী

জানুন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-18 at 3.20.06 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতায় আগুন। এবার ভিআইপি রোডের কেষ্টপুরে ঘটল অগ্নিকাণ্ড। জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার সময় চলন্ত যাত্রীবাহী একটি চারচাকা গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয় সূত্রের খবর, উল্টোডাঙা থেকে বাগুইআটির দিকে যাওয়ার পথে চালক ইঞ্জিনের সামনে ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত যাত্রীকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনার খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। সাময়িক যানজট তৈরি হয়। তবে পুলিশ যেতেই তা ফের স্বাভাবিক হয়ে যায়। লেকটাউন ফায়ার স্টেশনের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে খবর। দমকলের প্রাথমিক অনুমান, ব্যাটারির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরপর এই ধরনের আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরী হয়েছে।

Fire