/anm-bengali/media/media_files/2025/11/18/whatsapp-image-2025-11-18-2025-11-18-17-01-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে এবার আন্দোলনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকার টোটো চালকরা। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের টোটো আইনের বিরুদ্ধে সরব হয়ে টোটো ধর্মঘটের ডাক চন্দ্রকোনা পুর এলাকার টোটো চালকদের। ধর্মঘটের সমর্থনে এবং যাত্রী হয়রানি এড়াতে টোটো ধর্মঘটের জন্য চলছে মাইকিং আর প্ল্যাকার্ড ছাপিয়ে প্রচার। মঙ্গলবার ও আগামী ২১ নভেম্বর শুক্রবার চন্দ্রকোনা পুর এলাকা জুড়ে টোটো ধর্মঘটে সামিল হতে চলেছে টোটো চালকরা। তাদের দাবি, রাজ্য সরকারের পরিবহন দফতরের টোটো আইন অনুযায়ী তারা রেজিষ্ট্রেশন করতে রাজি তাতে কোনো আপত্তি নেই। তবে বিনামূল্যে রেজিষ্ট্রেশন, রাজ্য সড়কে টোটো চালানোর অনুমতি দিতে হবে এমনই দাবি নিয়ে ধর্মঘটের ডাক টোটো চালকদের। মঙ্গলবার চন্দ্রকোনা পুর এলাকার গাছশীতলা মোড়, গোঁসাইবাজার, সেন্ট্রাল বাসস্ট্যান্ড, ঠাকুরবাড়ি বাজার, জয়ন্তীপুরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধর্মঘট নিয়ে মাইকিং প্রচার করা হয়।চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড়ে টোটো চলাচল করতে দেখে তাতে বাধা দেওয়া হয়, এমনকি ও অভিযোগ ওঠে যে যাত্রী নামিয়ে দেওয়া হয় টোটো থেকে। ক্ষীরপাই থেকে চন্দ্রকোনা শহর হয়ে গড়বেতায় যাত্রী ও মাল নিয়ে যাচ্ছিল একটি টোটো, সেই চালককে চন্দ্রকোনা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের রাস্তায় আটকে দেয় ধর্মঘটে সামিল টোটো চালকরা। চন্দ্রকোনা থেকে পুনরায় ক্ষীরপাই পাঠিয়ে দেওয়া হয় ওই টোটোটিকে, এমনটাই জানান যাত্রীবাহী ওই টোটোর চালক। তবে টোটো চালকদের এই ধর্মঘটে তারও সায় রয়েছে বলে জানিয়ে যান। চন্দ্রকোনা পৌরসভা সূত্রে খবর, পুর এলাকায় প্রায় ২২৫ টির মতো টোটো চলে। পুর এলাকা ছাড়াও আশপাশের অঞ্চলের টোটোর যাতায়াত রয়েছে। এই টোটো ধর্মঘটের জেরে যাত্রী হয়রানি বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র অবশ্য জানিয়েছেন, যদি কারও কোনো অভিযোগ বা কিছু জানানোর থাকে তাহলে তাদের লিখিত আকারে জানালে তা পরিবহন দফতরে পাঠিয়ে দেওয়া হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/18/whatsapp-image-2025-11-18-2025-11-18-17-12-00.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us