স্কুলের সামনে আবর্জনা, জল জমছে স্কুলের ভেতরেও! দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে প্রতিবাদ করল ছাত্রীরা

কি কি দাবি তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-13 182455

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ ছাত্রীদের। কিন্তু কেন?

বৃহস্পতিবার হাওড়া গোলাবাড়ি থানার অন্তর্গত ৪৩২ জিটি রোড অবরোড করে বিক্ষোভ দেখাল হাওড়া উর্দু গার্লস হাই স্কুলের ছাত্রীরা। তাদের মূল অভিযোগ, তিন থেকে চার দিন ধরে স্কুলের সামনে নোংরা আবর্জনা পড়ে থাকছে। হাঁটাচলা করা রীতিমতো সমস্যার। রয়েছে দুর্গন্ধও। দ্রুত জায়গা পরিষ্কারের দাবিতেই তাদের এই বিক্ষোভ। দাবি, স্কুল কর্তৃপক্ষ এর আগে হাওড়া পৌরসভা হাওড়া জেলাশাসক গোলাবাড়ি থানা এবং উত্তর হাওড়া বিধায়কের কাছে অভিযোগ জানালেও ফল মেলেনি। অবশেষে ছাত্রীরাই প্রশাসনকে হুঁশে আনতে এই পদক্ষেপ নেয়। এই ঘটনার পর পৌরসভা জিসিবি নিয়ে এসে ময়লাগুলি সেখান থেকে সরিয়ে দেয়। স্কুল কর্তৃপক্ষ আরো অভিযোগ করে যে বর্ষাকালে যাতায়াতে আরো সমস্যা হয়। স্কুলের ভিতরেও নাকি জমে যায় নোংরা জল। একটা সমস্যার সমাধান হল কিন্তু বাকিগুলোর কি হবে?

Screenshot 2025-11-13 182511