New Update
/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-17-43-11.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গলায় ফাঁস লাগানো অবস্থায় রেশন ডিলারের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নম্বর দাঁদরা অঞ্চলের বড়চাহারা এলাকায়। বুধবার সকালে একটি বাগান থেকে মদনমোহন ভট্টাচার্য (৭৫) নামক ওই রেশন ডিলারের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আর্থিক টানাপোড়েনে ভুগছিলেন মদনবাবু। নিত্যদিনের হিসেব-নিকেশ, বকেয়া টাকা নিয়ে চরম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরে তাকে অত্যন্ত চিন্তিত ও অস্থির দেখা যাচ্ছিল। তবে ঠিক কী কারণে তার মানসিক অবসাদ বেড়েছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এলাকায়। তদন্তে সবং থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/19/screenshot-2025-11-19-124455-2025-11-19-12-45-12.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us