/anm-bengali/media/media_files/2025/11/24/screenshot-2025-11-24-107-am-2025-11-24-10-10-11.png)
নিজস্ব প্রতিনিধি: শনিবার নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে নিউ ফরাক্কার জিআরপি (রেল পুলিশ)। তারপর তাকে গ্রেফতার করে। মালদা জিআরপির আইসি প্রসান্ত রাই জানান, গতকাল গোপণ সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি ও নিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা-এর নেতৃত্ব জিআরপি পুলিশের একটি টিম নিউ ফরাক্কা স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি প্যাকেট। পাঁচটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
/anm-bengali/media/post_attachments/3df847fc-237.png)
যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। তারপর তাকে গ্রেফতার করে নিউ ফরাক্কার জিআরপি পুলিশ। জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া হেরোইন বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে। এখান থেকে ট্রেনে করে দিল্লী যাবার উদ্দেশ্যে স্টেশনে ঘোড়াফেরা করছিল। ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর। দিল্লী পাচার করার উদ্দেশ্যে ছিল তার বলে জানা যায়। ধৃতকে আজ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us