New Update
/anm-bengali/media/media_files/2025/11/13/whatsapp-image-2025-11-13-2025-11-13-14-08-45.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য বীরভূমের নানুর বিধানসভার বাহিরি গ্রামে। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পরিযায়ী শ্রমিক অসীম দাস যার বয়স ৩২ বছর।
জানা যায়, গত রবিবার চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক অসীম দাসের। পরিবারের অবস্থা এতটাই শোচনীয় তাদের পক্ষে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য অর্থনৈতিক স্বচ্ছলতা ছিল না। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। চেন্নাই থেকে বাড়ি পর্যন্ত মৃতদেহ নিয়ে আসার পুরো ব্যবস্থা করে দেন জেলা সভাধিপতি কাজল শেখ। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পৌঁছয় নানুরের বাহিরি গ্রামে। গ্রামে পৌঁছতেই শুরু হয় কান্নার রোল। পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা সভাধিপতি কাজল শেখ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us