ডেবরায় জয় জোহার মেলা! একাধিক কর্মসূচী গ্রহন ব্লক প্রশাসনের

কি কি হবে এই অনুষ্ঠানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-13 181329

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আগামী ১৫ নভেম্বর বিসরা মুন্ডার ১৫১ তম জন্ম জয়ন্তী এবং জয় জোহার মেলা ২০২৫-২৬ আয়োজিত হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সীমানা সুভদ্রা পাঠ এলাকায় সরকারি অডিটোরিয়াম হলে। আগামী ১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচী। এই নিয়ে ইতিমধ্যেই ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী দপ্তরের আধিকারিকদের নিয়ে অডিটোরিয়াম হল পরিদর্শন করে যান। আদিবাসী অধ্যুষিত এলাকায় এই কর্মসুচী হওয়াতে রীতিমতো খুশি এলাকাবাসীরা। ১৫ তারিখ অর্থাৎ উদ্ধোধনের দিন ডেবরা কলেজ থেকে সীমানা সুভদ্রাপাঠের অডিটোরিয়াম হল পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রা হবে। আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে ধামসা মাদল সহযোগে নৃত্য, প্রদীপ প্রজ্জ্বলন, আমন্ত্রিত অতিথিদের বরণ এবং আদিবাসী ভাষায় বক্তৃতা হবে। ১৬ তারিখ অঙ্কন প্রতিযোগিতা, আদিবাসী একক নৃত্য, দলগত নৃত্য এবং আদিবাসী ভাই-বোনেদের শংসাপত্র প্রদান এবং ১৭ তারিখ বাল্য বিবাহ, নেশামুক্তি, ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতা শিবির, ম্যাজিক শো ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান যে ডেবরা ব্লকের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্বদের আমন্ত্রণ করা হয়েছে। সমস্ত জনপ্রতিনিধি ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের আমন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি স্কুল পড়ুয়া এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে আমন্ত্রণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে এই অনুষ্ঠানে শামিল করার জন্য এই তিনদিন ব্লক প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। 

Screenshot 2025-11-13 181357