New Update
/anm-bengali/media/media_files/2025/11/28/screenshot-2025-11-28-212649-2025-11-28-21-29-02.png)
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সাতসকালে লোকালয়ে এল হাতির দল। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার পাঁচটি হাতি দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করছেন। তাঁরা জানিয়েছেন যে উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙ্গের কোট জঙ্গলে ওই হাতিগুলির দেখা পাওয়া গেছে।
জানা গিয়েছে, জামালদহ বনাঞ্চলের অন্তর্গত ছোট এই জঙ্গলে হাতির দল দেখতে পেয়েই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর দেওয়া হয়েছে বন দফতরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। এই নিয়ে বন দফতরের কোচবিহার ডিভিশনের এডিএফও বিজন কুমার নাথ জানিয়েছেন যে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছে। গোটা বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। যাতে সাধারণ জনগণ অযথা আতঙ্কিত না হন তার জন্যই তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/28/screenshot-2025-11-28-212715-2025-11-28-21-28-45.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us