New Update
/anm-bengali/media/media_files/2025/11/18/09182275-8e5b-4bfd-94e4-76c53d5f65fd-2025-11-18-22-06-15.jpeg)
অনিকেত পাল দেবনাথ: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে 'একতা যাত্রা'র সংকল্প করা হয়েছে কেন্দ্রের তরফে। এবার সেই লক্ষ্যে কালনায় অনুষ্ঠিত হল 'একতা যাত্রা'।
/anm-bengali/media/post_attachments/3615b936-cbb.png)
কালনা শহরের তেঁতুলতলা থেকে যাত্রা শুরু হয় এবং শয়ে শয়ে লোকের সমন্বয়ে যাত্রা শেষ হয় বকুলতলায়। উক্ত যাত্রায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ সম্মানীয় বাবুরাম নিষাদ মহাশয়।
/anm-bengali/media/post_attachments/ac3fe608-605.png)
এছাড়াও উপস্থিত ছিলেন বরিষ্ঠ নেতা সাক্ষীগোপাল ঘোষ মহাশয় এবং কাটোয়া জেলার সভানেত্রী স্মৃতিকনা বসু মহাশয়া।
/anm-bengali/media/post_attachments/8062c3fb-a12.png)
উক্ত যাত্রায় কালনা ৪ নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে শতাধিক মানুষ যোগ দেন। তবে কোনো পার্টির ব্যানার বা পতাকা হাতে নিয়ে নয়। জাতীয় পতাকা হাতে সমাজের নাগরিক হিসাবে এই যাত্রা সম্পন্ন করা হয়।
/anm-bengali/media/post_attachments/09f95d41-8ad.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us