/anm-bengali/media/media_files/2025/06/28/dilip-ghosh-2025-06-28-08-30-40.jpg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: টিকিট-রাজনীতিকে ঘিরে ফের অভিমানী সুর দিলীপ ঘোষের গলায়। মঙ্গলবার সকালে খড়গপুরের দলীয় কার্যালয়ে বসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাবেক সাংসদ বলেন, "পার্টি দু’বার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে, আর একবার ইচ্ছের বিরুদ্ধেই লড়িয়েছে"। গত লোকসভা নির্বাচনেই তাঁকে নিজের আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হন তিনি। মেদিনীপুরে আবার হেরে যান অগ্নিমিত্রা পল। এই ফলাফল প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন দিলীপ। মঙ্গলবার তাঁর মন্তব্যে সেই ক্ষোভ আরও একবার প্রকাশ পেল।
খড়গপুর (সদর) বিধানসভা আসনে হিরণের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে কি না—এমন প্রশ্নে দিলীপ বলেন, “হিরণ আমাদের সিটিং এমএলএ। টিকিট কাকে দেওয়া হবে, সেটা পার্লামেন্টারি কমিটি ঠিক করবে। ২৯৪টি আসনেই তাই হবে"। এরপরই তিনি যোগ করেন, "২০১৬-তে খড়গপুর সদর আর ২০১৯- এ মেদিনীপুর—এই দু’বার আমি চেয়েছিলাম, পার্টিও আমাকে প্রার্থী করেছিল। ২০২৪-এ আবার ইচ্ছার বিরুদ্ধে দুর্গাপুরে লড়তে পাঠানো হয়"।
আগামী বিধানসভায় তাঁকে আবার টিকিট দেবে কি না এই প্রশ্নে দিলীপের জবাব, “পার্টি লড়তে বললে লড়ব। আমি তো নির্বাচনে লড়তে আসিনি, এসেছিলাম সংগঠন করতে। এখন দলের সংগঠন যথেষ্ট মজবুত"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/6wHQnuNjhWnGXpANDEz0.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us