ওড়িশায় পড়তে গিয়ে কলেজের হোস্টেলে মিলল পড়ুয়ার ঝুলন্ত দেহ! পরিবারের অভিযোগ খুন করা হয়েছে

ঠিক কি ঘটেছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
dead

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের সাঁজোয়ালের বাসিন্দা মোহাম্মদ আজিম উদ্দিন ওড়িশার খুরদারোডের বিশ্বাস কলেজ অফ নার্সিং দ্বিতীয় বর্ষের ছাত্র। কিছুদিন আগেই বাড়ি এসেছিল বোনের বিয়েতে। ১৬ তারিখ পরীক্ষা ছিল বলে সে কয়েকদিন পরেই কলেজে ফিরে যায়। কলেজ থেকে ১৫ তারিখ দুপুরে সাড়ে চারটা নাগাদ বাড়িতে ফোন আসে যে তার ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে। এই শুনে পরিবারের লোকেরা কলেজে পৌঁছয়। কলেজে পৌঁছে দেখে ছেলের নিথর দেহ পড়ে রয়েছে। বাড়ির লোকেদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ এবং তার সঙ্গীরা মিথ্যে কথা বলছে। স্থানীয় থানায় তিনজন সঙ্গীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পরিবার। মঙ্গলবার ভোররাতে তার মৃতদেহ খড়গপুরের বাসভবনে নিয়ে আসা হয়। বিকেলে পড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হয়।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র