/anm-bengali/media/media_files/2025/06/26/bjp-flag-2025-06-26-22-01-18.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে সাওড়াবেড়্যা জালপাই উঃ পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিলো রবিবার। সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। জানা যায়, মোট আসন সংখ্যা ৫০ টি যার জন্য তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গ্রহণ প্রক্রিয়া চলে দুপুর ২টো পর্যন্ত। তৃণমূল কংগ্রেস ১২ টি আসনে জয় লাভ করে এবং বিজেপি ৩৮ টি আসনে জয় লাভ করে। ফলাফল ঘোষণার পর গেরুয়া আবির মেখে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপি অভিযোগ করে, এই সমবায় সমিতিতে এর আগে দুইবার নির্বাচন ঘোষণা করেও বিভিন্ন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। পরে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্টের নির্দেশ মেনে রবিবার দীর্ঘ টালবাহানার পর নির্বাচন হয় এবং বিজেপি জয়লাভ করে। ২০২৬- এ বিধানসভা নির্বাচনের আগে নন্দকুমারের সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/24/screenshot-2025-11-24-170738-2025-11-24-17-07-59.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us