অনলাইনে ময়নাতদন্তের রিপোর্ট, মর্গের ওয়েবসাইটের সূচনা এই হাসপাতালে

এছাড়াও কিছু হাসপাতালে চালু আছে এই পরিষেবা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-20 at 2.52.19 PM (1)

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: কলকাতার পর এবার বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের ওয়েবসাইটের শুভ সূচনা হল। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার এবং ফরেন্সিক এর বিভাগীয় প্রধান জানান যে এর আগে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য ১৫ দিন থেকে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে হত। অনলাইন পরিষেবা চালুর ফলে ৭ থেকে ১০ দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পেতে ময়নাতদন্তের সময় মৃতের আত্মীয়দের একটি ফর্ম ফিল আপ করতে হবে যেখানে তাদের একটি মোবাইল নম্বর দিতে হবে। সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে যা দিয়ে রিপোর্ট ডাউনলোড করা যাবে। বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে বাঁকুড়া ছাড়াও একাধিক জেলার বাসিন্দাদের মৃতদেহের প্রয়োজন মতো ময়নাতদন্ত করা হয়। 

ফরেন্সিক বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার পর্যন্ত ময়নাতদন্তের হাতে লেখা রিপোর্ট পুলিশ ও মৃতের আত্মীয়দের দেওয়া হত। এবার থেকে সেই রিপোর্ট অনলাইনে দেওয়া হবে। বর্তমানে কলকাতা, বারুইপুর ও ব্যারাকপুরে অনলাইনে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়। এবার বাঁকুড়ায় সেই ব্যবস্থা চালু হল।

WhatsApp Image 2025-11-20 at 2.52.19 PM