New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর আবহেই এবার এক অভিনব পদ্ধতিতে ভোটার কার্ড বানানোর ঘটনা সামনে এল উত্তর ২৪ পরগনার,অশোকনগরে। ভোটার কার্ড বানানোর জন্য বাড়ির মালিককেই বাবা বানিয়ে নিলেন বাংলাদেশের এক ভোটার। অভিযোগ নিজের ভোটার কার্ড বানানোর জন্য বাড়ির মালিককেই বাবা হিসেবে পরিচয় দিলেন বাড়ির কেয়ারটেকার ভোলানাথ মন্ডল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/sir-voter-list-2025-11-25-11-59-48.png)
জানা গেছে, হরিপদ সাউ নামের এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ভোলানাথ মন্ডল। এরপর নিজেকে ওই ব্যক্তির পালিত পুত্র হিসেবে পরিচয় দিতে শুরু করেন তিনি। এরপর নিজের ভোটার কার্ড বানানোর জন্য ওই ব্যক্তিকেই নিজের বাবার পরিচয় দিয়ে নাম তোলেন তিনি। ভোটার কার্ডেও নিজেকে ভোলানাথ সাউ হিসেবে পরিচয় দিয়েছেন ওই অভিযুক্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us