/anm-bengali/media/media_files/2025/11/30/screenshot-2025-11-30-1251-pm-2025-11-30-12-51-16.png)
নিজস্ব প্রতিনিধি: দেড় বছরেরও বেশি সময় ধরে দিনের পর দিন অপেক্ষায় কাটছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার জাহালদা গ্রামের এক বৃদ্ধার। মুখ্যমন্ত্রীর ঘোষিত বার্ধক্য ভাতার প্রতীক্ষায় এখনো দিন গুনছেন ৮৫ বছর বয়সী তিলোত্তমা দাস।
/anm-bengali/media/post_attachments/ca81ee5d-785.png)
একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সকলে পাবেন বার্ধক্য ভাতা, অন্যদিকে তিলোত্তমার মতো বৃদ্ধা অপেক্ষা করছেন বার্ধক্য ভাতার। গ্রাম পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসের দরজায় গেলেও, —তবু সুরাহা মেলেনি কারণ ভাতা পাননি তিনি। দেড় বছরেরও বেশি সময় ধরে দিনের পর দিন অপেক্ষায় কাটছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার জাহালদা গ্রামের ওই বৃদ্ধার। সরকার যদি ভাতার কথা ঘোষণা করে, তাহলে আমারা সেই পরিষেবা থেকে বঞ্চিত কেন? এই বিষয়ে কথা বলতে গিয়ে দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোথায় কী সমস্যা রয়েছে"।
এখন দেখার কতদিনে সমস্যা মেটে বৃদ্ধার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us