বিদায় বৃষ্টি, দিকে দিকে শীতল হাওয়া, শৈত্য প্রবাহের সতর্কতা

বাংলায় শীতের আগমন হচ্ছে আস্তে আস্তে।

author-image
Anusmita Bhattacharya
New Update
cold weather.jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে এবার আস্তে আস্তে অনুভূত হচ্ছে ঠান্ডা ভালই অনুভব করা যাচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অনেকটা নিম্নগামী হয়েছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের তৈরী হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে উপকূলবর্তী এলাকায় ঘন কুয়াশা থাকলেও বৃষ্টি হবে না। 

উত্তরবঙ্গে আপাতত আগামী ৬-৭ দিন শীতের আমজ বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। 

দক্ষিণ বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। জেলায় জেলায় তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আপাতত ৬-৭ দিন তাপমাত্রা একই থাকবে। রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। 

cold delhi.jpg