/anm-bengali/media/media_files/aumzxLuxtX4VEkys3mpj.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার বিস্ফোরক তথ্য দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ফেসবুকে এক পোস্টে তারা দাবি করে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, UIDAI–এর অধিকর্তারা পশ্চিমবঙ্গের প্রায় ৩২-৩৪ লক্ষ মৃত বাসিন্দার আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে CEO মনোজ আগরওয়ালকে অবহিত করেছেন এবং জানিয়েছেন এই নিষ্ক্রিয়তাকেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে।
কিন্তু UIDAI নিজেই সংসদে জানিয়েছে যে, তারা রাজ্যভিত্তিক, বছরভিত্তিক বা কারণভিত্তিক কোনও আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না। যদি সেটা সত্যি হয়, তাহলে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপঞ্জী তৈরি করে হস্তান্তর করা হল? এ তো পুরোপুরি সংবিধানকে উপেক্ষা!
বিহারের কথাই ধরুন—যেখানে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে “মৃত” ঘোষণা করেছিল, অথচ পরে দেখা যায় তাদের অনেকেই জীবিত। সেখানেই যদি এমন কাণ্ডকারখানা হয়ে থাকে, বাংলায় তো একইভাবে পরিকল্পনা মাফিক নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উদ্বিগ্ন যে, কোনও স্বচ্ছ পদ্ধতি কিংবা নিরপেক্ষ যাচাই ছাড়াই পরিচালিত এই তথ্যপঞ্জী, প্রচুর সংখ্যক ভোটারকে বঞ্চিত করার অস্ত্র হয়ে উঠতে পারে।
যদি একজন বৈধ ভোটারের নামও এই অস্বচ্ছ, যাচাই না করা তথ্যের ফলে মুছে যায়—তবে সেটাকে কেবল অপরাধ হিসেবে নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখা হবে। আমরা এর শেষ দেখে ছাড়ব- আইনি পদক্ষেপ, গণ আন্দোলন সংগঠিত করব। যারা এই ষড়যন্ত্র করেছে, তাদেরকে ভোটবাক্সে এর মূল্য চোকাতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
⚠️ বিস্ফোরক তথ্য ⚠️ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, UIDAI–এর অধিকর্তারা পশ্চিমবঙ্গের প্রায়...
Posted by All India Trinamool Congress on Wednesday 12 November 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us