‘বিপ্লব ও দেশপ্রেমের জন্মভূমি বাংলা’ — রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস

রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-14 10.24.36 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস বলেছেন, “বাংলা হলো বিপ্লবের জন্মভূমি, দেশপ্রেমের আঁতুড়ঘর। গোপাল কৃষ্ণ গোখলে একসময় বলেছিলেন—‘আজ বাংলার যে চিন্তা, কাল ভারতের চিন্তা।’ এই উক্তি সত্য প্রমাণিত হয়েছে বারবার, কারণ বাংলা সবসময় প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।”

বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল আরও বলেন, “বাংলা তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান—প্রতিটি ক্ষেত্রেই বাংলার অবদান অনন্য এবং গর্বের।" তিনি আরও যোগ করেন, বাংলার এই গৌরবময় ঐতিহ্য শুধু অতীতের অধ্যায় নয়, বরং ভবিষ্যতের ভারত গড়ার ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।