/anm-bengali/media/media_files/2025/10/17/whatsapp-image-2025-10-17-at-221410-2025-10-17-22-16-31.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঢাকায় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধা দাবি করা একটি পক্ষ ও পুলিশের মধ্যে শুক্রবার দুপুর দেড়টার দিকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ সংসদ ভবনের গেট ভেঙে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানের মঞ্চ এলাকা থেকে বের করে দেওয়ার পর বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা। এরপর সংসদ ভবন এলাকা থেকে তাদের বের করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠি হাতে ধাওয়া দেন পুলিশ ও এবিপিএনের সদস্যরা।
পরে জুলাই যোদ্ধারা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এছাড়া সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেলের সামনে সড়কে গাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। জুলাই যোদ্ধাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।
/anm-bengali/media/post_attachments/eaa06801-945.png)
উল্লেখ্য, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের ঘোষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বাতিলের জন্য রাস্তায় নেমেছে বাংলাদেশের শত শত ছাত্র জনতা। ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us