/anm-bengali/media/media_files/2025/11/17/mexico-city-gen-z-protest-2025-11-17-00-38-21.png)
নিজস্ব সংবাদদাতা: মেক্সিকো সিটির রাস্তায় শনিবার ভিড়ে ভরে উঠল ক্ষুব্ধ মানুষের ঢল। কয়েক হাজার মানুষ জড়ো হলেন অপরাধ, দুর্নীতি আর বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আন্দোলনের ডাক দিয়েছিল Generation Z— অর্থাৎ সেই তরুণ প্রজন্ম, যারা দুনিয়ার নানা দেশে অসমতা, দুর্নীতি আর গণতন্ত্রের অধঃপতনের বিরুদ্ধে সরব হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, শুধু তরুণরাই নয়, প্রবীণরাও বিশাল সংখ্যায় রাস্তায় নেমে সমর্থন জানালেন।
এই বছর একের পর এক দেশে Gen Z বড় বড় আন্দোলন সংগঠিত করেছে। বিশেষ করে নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ঘিরে যে ভয়াবহ তরুণ বিদ্রোহ হয়েছিল, তা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে। মেক্সিকোয় এবার সেই রেশ মিলল— এখানে তরুণদের ক্ষোভ দুর্নীতি, ভয়াবহ অপরাধ আর বিচারহীনতার বিরুদ্ধে।
“আরও নিরাপত্তা চাই,” বলছিলেন ২৯ বছরের ব্যবসায়িক পরামর্শদাতা আন্দ্রেস মাসা। তাঁর হাতে ছিল সেই ‘পাইরেট স্কাল’ পতাকা— যা এখন বিশ্বজুড়ে Gen Z প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/17/mexico-protest-gen-z-2025-11-17-00-38-43.png)
অন্যদিকে ৪৩ বছরের চিকিৎসক আরিজবেথ গার্সিয়া বললেন, তিনি চিকিৎসকদের জন্য নিরাপত্তা আর সরকারি স্বাস্থ্যব্যবস্থার জন্য আরও বরাদ্দ চান। তাঁর কথায়, “এই দেশে ডাক্তারদেরও যে কোনও দিন খুন করা হতে পারে, আর তবুও কিছুই হয় না।”
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এখনো জনপ্রিয়, কিন্তু দেশজুড়ে হাই-প্রোফাইল হত্যার ঘটনা ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে। কিছুদিন আগে মিচোআকান রাজ্যের জনপ্রিয় এক মেয়রকে খুন করা হয়েছে— সেই ঘটনার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরও ক্ষোভ ছড়িয়েছে।
এসবের মধ্যেই রাজধানীর রাস্তায় তরুণদের এই প্রবল প্রতিবাদ দেখিয়ে দিল— মেক্সিকোয় মানুষের ধৈর্য ক্ষয়ে যাচ্ছে। সিস্টেম বদলের দাবি এখন আরও জোরালো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us