ছত্তিশগড়ের স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করতে দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই

কেন জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ?

author-image
Debjit Biswas
New Update
vishnu deo saiqw1.jpg

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা এবং রাজ্যের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার (JP Nadda) বাসভবনে তাঁর সঙ্গে এক সৌজন্যমূলক বৈঠক করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

Jp nadda

সূত্রের খবর, এই বৈঠকে ছত্তিশগড়ের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল, ১. রাজ্যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আধুনিকীকরণ। ২. গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলে গুণগত মান সম্পন্ন চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া।