ভারত হিন্দু রাষ্ট্র,আর হিন্দুদের জন্যই ভারত এখনও ধর্মনিরপেক্ষ ! ফের বিতর্কিত মন্তব্য করলেন উমা ভারতী

কি বিতর্কিত মন্তব্য করলেন উমা ভারতী ?

author-image
Debjit Biswas
New Update
download - 2025-11-22T1623

UMA BHARTI


নিজস্ব সংবাদদাতা : সিনিয়র বিজেপি নেত্রী এবং মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী এবার দেশের ধর্মনিরপেক্ষতা (Secularism) নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে, ভারত ইতিমধ্যেই একটি 'হিন্দু রাষ্ট্র' (Hindu Rashtra) এবং এই দেশটি ধর্মনিরপেক্ষ হওয়ার মূলে রয়েছে হিন্দুদের সহজাত সহনশীলতা।

তিনি বলেন,''ভারত ইতিমধ্যেই একটি হিন্দু রাষ্ট্র। এবং এটি হিন্দু রাষ্ট্র বলেই, এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রও বটে। হিন্দুদের সহনশীল আচরণের কারণেই দেশটি এখনও ধর্মনিরপেক্ষ রয়েছে।"

bhartiya hindu parishad

এরপর তিনি বলেন,''ইসলাম এবং খ্রিস্টান ধর্মের আবির্ভাবের অনেক আগে থেকেই হিন্দুরা বিভিন্ন উপাসনা পদ্ধতি মেনে চলেছেন এবং বিভিন্ন দেব-দেবীর পূজা করেছেন। এই বহুত্ববাদী সাংস্কৃতিক ঐতিহ্যই ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধরে রেখেছে।''