পুরীর সমুদ্র সৈকতে কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সুদর্শন পট্টনায়ক ! দেখুন ভিডিও

দেখুন মন ভালো করা ভিডিও।

author-image
Debjit Biswas
New Update
dharmendra aa

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে এক মনোমুগ্ধকর শিল্পকর্ম তৈরি করেছেন।

সুদর্শন পট্টনায়ক পুরীর সৈকতে পাঁচ ফুট উচ্চতার একটি বালু ভাস্কর্য তৈরি করেন। ভাস্কর্যটিতে ধর্মেন্দ্রর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী তাঁর এই বালু শিল্পকর্মের মাধ্যমে অভিনেতা ধর্মেন্দ্রর দীর্ঘ ও সফল অভিনয় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

Q4JWGR5XIA53DL54UJVIC7CS5I-ezgif.com-effects

সুদর্শন পট্টনায়ক প্রায়শই বালু শিল্পের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ঘটনাগুলিকে তুলে ধরেন। তাঁর এই শিল্পকর্মটি দেখতে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় জমা হয়েছিল।