লিডার অফ অপোজিশন নয় রাহুল গান্ধী লিডার অফ প্রোপাগান্ডা ! ফের রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করলেন শেহজাদ পুনাওয়ালা

কেন রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করলেন শেহজাদ পুনাওয়ালা ?

author-image
Debjit Biswas
New Update
shehjadbjp.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন,''রাহুল গান্ধী আসলে লোকসভার বিরোধী দলনেতা (LEADER OF OPPOSITION/LoP) নন, তিনি হলেন 'প্রোপাগান্ডার নেতা' (Leader of Propaganda)।" এরপরই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিশানা করার গুরুতর অভিযোগ আনেন।

RAHUL GANDHI

এরপর তিনি বলেন,''রাহুল গান্ধী ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে এক ধরনের উৎকোচ (bribe) নিয়েছেন। এটা প্রমাণ করে যে তাঁর মুখে সংবিধান থাকলেও, হৃদয়ে রয়েছে কেবল ভোটব্যাঙ্ক আর পরিবার।"