ABVP-র সম্মেলনে মুখ্যমন্ত্রী ! ফুল ছিটিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানালেন পুষ্কর সিং ধামি

কেন স্বাগত জানালেন পুষ্কর সিং ধামি ?

author-image
Debjit Biswas
New Update
Pushkar Singh Dhami

নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডে শুরু হওয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর ৭১তম জাতীয় সম্মেলন উপলক্ষে এক উৎসবের মেজাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের বাইরে বেরিয়ে এসে এই ছাত্র সংগঠনের প্রতিনিধিদের উৎসাহ দিলেন।

abvp

জানা গেছে, দেরাদুনের গাঁধী পার্কে এবিভিপি-র আয়োজিত পদযাত্রার ওপর মুখ্যমন্ত্রী ফুল ছিটিয়ে তাঁদের স্বাগত জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা ছাত্র নেতা ও কর্মীদের এভাবে স্বাগত জানানো ছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এক বিশেষ রাজনৈতিক বার্তা।