রাহুল গান্ধীর দাবির ফলেই শুরু হয়েছিল SIR ! কংগ্রেসের প্রতিবাদ সভার আগে পাল্টা আক্রমণ করলেন প্রহ্লাদ জোশী

কি পাল্টা আক্রমণ করলেন প্রহ্লাদ জোশী ?

author-image
Debjit Biswas
New Update
FVGHJNM

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) ইস্যুতে আগামী ১৪ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের বিশাল প্রতিবাদ সভার আগেই এবার কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি সরাসরি দাবি করেন যে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবির ফলেই নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করেছিল।

তিনি বলেন,''এসআইআর (SIR) শুরু হয়েছিল শুধুমাত্র বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবির ফলেই। মহারাষ্ট্র নির্বাচনের পরে তিনি চিঠি লিখে বলেছিলেন যে, এমন অনেকে ভোটার তালিকায় আছেন, যাঁরা যোগ্য নন।  এরপর নির্বাচন কমিশন এসআইআর (SIR)-এর সিদ্ধান্ত নেয়।"

rahul6

এরপর তিনি বলেন,''যখন ২০০৮ সালে কর্ণাটকে ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল, তখন প্রায় ৪০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল। এটি একটি চলমান প্রক্রিয়া।"