এনসিআর-এ দূষণ পরিস্থিতি উদ্বেগজনক, খেলাধুলার প্রতিযোগিতা স্থগিতের নির্দেশ CAQM-এর

নভেম্বর–ডিসেম্বরে নির্ধারিত ফিজিক্যাল স্পোর্টস ইভেন্ট পিছিয়ে দেওয়ার পরামর্শ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি ও এনসিআর অঞ্চলে ক্রমবর্ধমান বায়ুদূষণের প্রেক্ষিতে CAQM (Commission for Air Quality Management) এনসিআর-সংলগ্ন রাজ্য সরকার ও দিল্লি সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়েছে—নভেম্বর ও ডিসেম্বর মাসে যেসব স্থানে খেলার প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেখানে বায়ুর মান অত্যন্ত খারাপ হওয়ায় এই ইভেন্টগুলো আপাতত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।