/anm-bengali/media/media_files/2024/11/23/ynd5KgpRwi4yKq0pqAud.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোটের (NDA) বিপুল জয়ের কারণ হিসেবে মুসলিম ভোটের বিভাজনকে সামনে আনলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মৌলানা মুফতি শাহাবুদ্দিন রেজভি বেরলভী। তাঁর দাবি, এই নির্বাচনে সুন্নি বেরলভি মুসলিমদের জোরালো সমর্থনই এনডিএ (NDA)-র নির্ণায়ক জয়ের পিছনে মুখ্য ভূমিকা নিয়েছে।
তিনি বলেন,''বিহারের নির্বাচনে মুসলিম ভোট এইবার স্পষ্টভাবে বিভক্ত হয়েছে। আমরা দেখেছি যে দেওবন্দী সম্প্রদায়ের ভোটাররা মহাগঠবন্ধনের (RJD-Congress alliance) প্রতি সমর্থন জুগিয়েছে, কিন্তু অন্যদিকে সুন্নি বেরলভি মুসলিমরা নীতীশ কুমারের জোটকে সমর্থন করেছে।"
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে তিনি আরও বলেন, "সুন্নি বেরলভি মুসলিমদের এই জোরালো সমর্থনই NDA জোটের নির্ণায়ক বিজয়ের পিছনে একটি মুখ্য কারণ (key factor) হিসেবে কাজ করেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us