কোয়েম্বাটুর সফরকে ঘিরে প্রধানমন্ত্রীকে আক্রমণ ডিএমকে নেতার

“টাকা নির্ভর রাজনীতি, কৃষকদের প্রতি উদাসীন”—অভিযোগ টিকে এস এলাঙ্গোভনের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-19 10.01.09 PM

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোয়েম্বাটুর সফরকে কেন্দ্র করে ডিএমকে নেতা টিকে এস এলাঙ্গোভন কড়া ভাষায় কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ করলেন। তিনি অভিযোগ করেন, “ওনার (মোদির) ভরসা শুধু টাকা। বিহারে প্রতি মহিলাকে ১০,০০০ টাকা দিয়ে ভোট জিতেছিল। এটা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত দল।”

তিনি আরও দাবি করেন, কৃষক আন্দোলনের সময় দিল্লিমুখী একদল কৃষককে নাগপুরে আটকে ফেরত পাঠানো হয়েছিল। এলাঙ্গোভনের বক্তব্য, “মোদী সরকার কৃষকদের সঙ্গে এমনই আচরণ করে।”