নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০৪৭ ভিশন নিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী দানিশ আজাদ আনসারি। তিনি বলেন, “সমাজবাদী পার্টির নেতারা প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন— এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “মোদিজি যে প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছেন তা হলো— ভারতকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা। আজ যে কাজগুলি প্রধানমন্ত্রী করে চলেছেন, তা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
/anm-bengali/media/post_attachments/5400cf65-737.png)
আনসারির মতে, ২০৪৭ সালে উন্নত ভারতের স্বপ্নই মোদির ভিশন এবং এটি দেশের প্রতি তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
তিনি বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, “বিরোধীদের সমস্যাই হলো— তারা কোনোদিনই চাননি যে ভারত সমৃদ্ধ ও সুখী হোক। তাই মোদির উন্নয়ন-দৃষ্টি তাদের অস্বস্তির কারণ।”
অখিলেশের মন্তব্যে পাল্টা আক্রমণ দানিশ আজাদ আনসারির
“ভারতকে ২০৪৭-এ উন্নত দেশে পরিণত করাই মোদির লক্ষ্য”— বললেন উত্তর প্রদেশের মন্ত্রী।