“বিয়ের পরেও বাবার বাড়ি মেয়েরই”— রোহিনিকে সমর্থন চিরাগের, লালু পরিবারের অশান্তিতে নতুন সুর

রোহিনি আচার্যের ‘মেয়ের অধিকার’ মন্তব্যে সমর্থন চিরাগ পাসওয়ানের। লালু পরিবারের অশান্তি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও শান্তির আহ্বান জানালেন তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
chirag and rohini

নিজস্ব সংবাদদাতা: লালু প্রসাদ যাদবের পরিবারের ভেতরের ক্রমবর্ধমান অশান্তি থেকে খানিকটা দূরত্ব বজায় রাখলেও, রোহিনি আচার্যের আবেগঘন বক্তব্যের পাশে দাঁড়ালেন লোজপা (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান। রোহিনি নিজের ‘মেয়ের অধিকার’ নিয়ে যে দৃঢ় অবস্থান নিয়েছেন, সেটিকে সমর্থন করে চিরাগ বলেন— কোনও নারীর ক্ষেত্রে এমনটা ভাবা উচিত নয় যে বিয়ের পর তাঁর পিতৃগৃহ আর তাঁর নিজের থাকে না।

চিরাগ বলেন, তিনি নিজে রোহিনির কথার ব্যথা বুঝতে পারছেন। তাঁর মতে— “আমি বিশ্বাস করি না যে বিয়ের পর একজন নারীর একমাত্র বাড়ি হয়ে যায় শ্বশুরবাড়ি। মেয়ের বাবার বাড়ি চিরকালই তাঁর নিজের। এই অরথডক্স চিন্তাধারাকে আমি সমর্থন করি না।”

lalu daughter

তিনি আরও জানান, লালু পরিবারের ব্যক্তিগত অশান্তি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা তাঁর ঠিক হবে না, তবে তিনি আন্তরিকভাবে চান— এই বিরোধ খুব দ্রুত মিটে যাক। চিরাগ বলেন, “আমি নিজেও জীবনে এমন পরিস্থিতি দেখেছি। তাই রোহিনির কথার যন্ত্রণা বুঝতে পারি।”

রাজনৈতিক মহল মনে করছে, লালু পরিবারের ভেতরের এই সমস্যার মাঝে চিরাগের এই সংবেদনশীল মন্তব্য পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে এনে ফেলেছে।