“ভোট নয়, ইভিএমের খেলা”—বিস্ফোরক অভিযোগ আরজেডি সভাপতির

বিহার নির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন আরজেডি সভাপতি মঙ্গনীলাল মণ্ডল। তাঁর দাবি, ভোট নয়, পুরো প্রক্রিয়াই ছিল “ইভিএমের খেলা।” নির্বাচনের আগে প্রকাশ্যে টাকা বিতরণ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
rjd president


নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের ফল নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর সেই বিতর্কে নতুন সুর চড়ালেন রাজ্যের আরজেডি সভাপতি মঙ্গনীলাল মণ্ডল। তাঁর অভিযোগ, পুরো নির্বাচনী প্রক্রিয়াই “ইভিএমের খেলায়” পরিণত হয়েছে। ফলাফল যেমন এসেছে, তার পেছনে ভোট নয়, বরং মেশিনের ভূমিকা বেশি বলে দাবি তাঁর।

মণ্ডল বলেন, ভোটের আগে টাকা বিতরণ ছিল একপ্রকার প্রকাশ্য ঘটনা। তিনি জানান, ১০ হাজার টাকা দেওয়ার কথা শোনা গেলেও আসল লেনদেন হয়েছিল আরও বড় অঙ্কে। মানুষের ভোট কেনার চেষ্টা হয়েছিল প্রকাশ্যেই। তাঁর কথায়, এ সবই গণতান্ত্রিক মূল্যবোধকে প্রশ্নের মুখে ঠেলে দেয়।

voter cards s

আরজেডি সভাপতির দাবি, ইভিএমকে ঘিরে মানুষের আস্থা ক্রমেই নষ্ট হচ্ছে। সুষ্ঠু ও নির্ভেজাল নির্বাচন চাইলে দেশে আবার ব্যালট পেপারে ভোট নেওয়ার পদ্ধতিই ফিরিয়ে আনা উচিত। ব্যালটের মাধ্যমেই মানুষ নিজের মত স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং সন্দেহের সুযোগও কম থাকে—এমনটাই মত মণ্ডলের।

বিহারের রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। বিরোধীরা বলছেন, এবার নির্বাচনের ফলাফল ও ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে আরও বড় বিতর্ক সামনে আসতে চলেছে।