/anm-bengali/media/media_files/Z9tBAQTOyEJFQ5fHrXh8.webp)
নিজস্ব সংবাদদাতা : দেশের ২৭২ জন বিশিষ্ট নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সাংবিধানিক সংস্থাগুলিকে কলঙ্কিত করার চেষ্টার অভিযোগে খোলা চিঠি দেওয়ার পর, সেই সমালোচনার মুখে পাল্টা মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সম্প্রতি দেশের বিভিন্ন ক্ষেত্রের এই বিশিষ্ট নাগরিকরা রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র নিন্দা করে একটি খোলা চিঠি লেখেন। তাঁদের মূল অভিযোগ, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতাকে 'কলঙ্কিত' করার চেষ্টা করছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/a866UlF2vSO4Dq7zYJaY.jpg)
এই বিতর্কের আবহেই এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সরকারের সমালোচনাকারী প্রাক্তন বিচারপতিদের পক্ষ নিয়ে বলেন যে, বিচারকদের মতামত রাজনৈতিক আলোচনার বাইরে নয়।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, "আরও অনেক প্রাক্তন বিচারপতি এই সরকারের সমালোচনা করেছেন। বিচারকরা যা বলেন, তা চূড়ান্ত রায় নয় (final verdict)।"
VIDEO | Kolkata: “Many other former judges have also criticised this government. What judges say is not the final verdict,” says Congress leader Adhir Ranjan Chowdhury.
— Press Trust of India (@PTI_News) November 19, 2025
A group of 272 eminent citizens has written an open letter condemning Congress leader Rahul Gandhi’s alleged… pic.twitter.com/zRSZsYXfo3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us