দিল্লি পুলিশে বড় রদবদল ! রাজধানী থেকে একসঙ্গে ৬ আইপিএস অফিসারকে দিল্লির বাইরে বদলি করল কেন্দ্র

কেন হঠাৎ বদলি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দিল্লি পুলিশে কর্মরত ছয়জন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) অফিসারকে জাতীয় রাজধানীর বাইরে বদলি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নির্দেশে এই আধিকারিকদের তাঁদের নতুন কর্মস্থলে নিযুক্ত করা হবে।

Police

জানা গিয়েছে, এই ছয়জন আধিকারিক মূলত অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম ও কেন্দ্রশাসিত অঞ্চল (AGMUT) ক্যাডারের অন্তর্ভুক্ত। ক্যাডারের নীতি অনুযায়ী, আইপিএস আধিকারিকদের দিল্লিতে তাঁদের পোস্টিংয়ের নির্দিষ্ট সময়সীমা শেষে দেশের অন্যান্য অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চলে বদলি করা হয়ে থাকে।