সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিস্ফোরণের প্রশংসা,তড়িঘড়ি অ্যাকশন নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ! আসামে গ্রেপ্তার ১৫

কি টুইট করলেন হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
duiuoijj

নিজস্ব সংবাদদাতা : দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর,আক্রমণাত্মক এবং এই ঘটনার প্রশংসা করে পোস্ট করার অভিযোগে প্রায় ১৫ জনকে গ্রেপ্তার করলো আসাম সরকার। আজ খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) টুইট করে জানিয়েছেন যে, এই ধরনের পোস্টের সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত রাজ্য জুড়ে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Arrest

মুখ্যমন্ত্রী জানান, গতকালের (১২ নভেম্বর) ৬ জন গ্রেপ্তারের পাশাপাশি রাতে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পোস্ট অনুসারে, গত রাতে (১২ নভেম্বর) গ্রেপ্তার হওয়া ৯ জনের নাম ও জেলার তালিকা:

১. রাফিজুল আলি (বঙাইগাঁও)

২. ফরিদ উদ্দিন লস্কর (হাইলাকান্দি)

৩. ইনামুল ইসলাম (লখিমপুর)

৪. ফিরুজ আহমেদ (লখিমপুর)

৫. শাহিল শোমান সিকদার (বরপেটা)

৬. রাকিবুল সুলতান (বরপেটা)

৭. নাসিম আক্রাম (হোজাই)

৮. তাসলিম আহমেদ (কামরূপ)

৯. আব্দুর রহিম মোল্লা (দক্ষিণ সালমারা)

আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, "যারা এই ধরণের ঘটনার প্রশংসা করবে আসাম পুলিশ তাদের বিরুদ্ধে সবসময় আপসহীন (uncompromising) অবস্থানে থাকবে।"